Saturday, August 15, 2026

আমাকে ঈশ্বর এনে দাও

 আমাকে ঈশ্বর এনে দাও




আমাকে ঈশ্বর এনে দাও

যে ঈশ্বরের কাছে গেলে

কোনো প্রশ্নের উত্তর চাইতে হয় না,

শুধু নীরবে বসে থাকলেই

মনের ভেতরটা শান্ত হয়ে যায়।

আমাকে সেই ঈশ্বর এনে দাও,

যিনি মানুষের চোখের অশ্রু দেখেন

অন্ধকার ঘরে নিরব বসে থাকা 

মানুষের নিঃশব্দ কান্না শোনেন।

যে ঈশ্বর মানুষের হৃদয়ে থাকেন,

তাকে এনে দাও আমার কাছে।

আমার খুব ক্লান্ত লাগে আজকাল,

জীবনটাকে কেমন অচেনা মনে হয়

তাই আমাকে ঈশ্বর এনে দাও,

যিনি আমার সমস্ত ভয়

দু'হাত দিয়ে সরিয়ে দিয়ে বলবেন

ভয় কিসের তোমার, আমি আছি।

আমি আর কিছু চাই না,

শুধু এমন একজন ঈশ্বর চাই

যাকে চোখে দেখা না গেলেও

হৃদয় দিয়ে অনুভব করা যায়।


( Md. Rakib Hasan Jony )

No comments:

Post a Comment

তুমি থাকলেই

 তুমি থাকলেই তুমি থাকলেই শহরের সব কোলাহল কেমন যেন নীরব হয়ে আসে, তোমার চোখের একটুখানি মায়ায় আমার সমস্ত ক্লান্তি হারিয়ে যায় নিঃশব্দ ভালোবাসা...