Wednesday, August 19, 2026

তুমি থাকলেই

 তুমি থাকলেই




তুমি থাকলেই
শহরের সব কোলাহল
কেমন যেন নীরব হয়ে আসে,
তোমার চোখের একটুখানি মায়ায়
আমার সমস্ত ক্লান্তি
হারিয়ে যায় নিঃশব্দ ভালোবাসায়।
তুমি হাসলে
বিকেল নামে নরম রোদ হয়ে,
তুমি চুপ করলে
মনটা কেমন অকারণে
তোমার কথাই খুঁজে বেড়ায়।
তুমি থেকো
আমার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে,
আর আমি থেকে যাব
তোমার নামের পাশে
একটি অসমাপ্ত
কিন্তু চিরসুন্দর ভালোবাসা হয়ে।

( Rakib Hasan Jony )

Saturday, August 15, 2026

আমাকে ঈশ্বর এনে দাও

 আমাকে ঈশ্বর এনে দাও




আমাকে ঈশ্বর এনে দাও

যে ঈশ্বরের কাছে গেলে

কোনো প্রশ্নের উত্তর চাইতে হয় না,

শুধু নীরবে বসে থাকলেই

মনের ভেতরটা শান্ত হয়ে যায়।

আমাকে সেই ঈশ্বর এনে দাও,

যিনি মানুষের চোখের অশ্রু দেখেন

অন্ধকার ঘরে নিরব বসে থাকা 

মানুষের নিঃশব্দ কান্না শোনেন।

যে ঈশ্বর মানুষের হৃদয়ে থাকেন,

তাকে এনে দাও আমার কাছে।

আমার খুব ক্লান্ত লাগে আজকাল,

জীবনটাকে কেমন অচেনা মনে হয়

তাই আমাকে ঈশ্বর এনে দাও,

যিনি আমার সমস্ত ভয়

দু'হাত দিয়ে সরিয়ে দিয়ে বলবেন

ভয় কিসের তোমার, আমি আছি।

আমি আর কিছু চাই না,

শুধু এমন একজন ঈশ্বর চাই

যাকে চোখে দেখা না গেলেও

হৃদয় দিয়ে অনুভব করা যায়।


( Md. Rakib Hasan Jony )

Saturday, September 6, 2025

মায়া লাগে বড়

 মায়া লাগে বড়

https://joneydiaries.blogspot.com/



আমি ফেঁসে গেছি
তুই যাই করিস না কেনো
আমার মায়া লাগে বড়
যখন তখন বৃষ্টি চাই 
তাই মেঘ এনেছি কিনে
রোজই তো যাস ভুলে
মনে করিয়ে দেবো আরও
এমন কেনো করিস তুই
আমার যে মায়া লাগে বড়।

Monday, August 25, 2025

নেশা ধরানো চোখ

 নেশা ধরানো চোখ :



রোজ রোজ বই পরতে ভালো লাগেনা

তোমার চোখের ভাষা রোজ পড়তে ইচ্ছে হয়

কেমন যেনো নেশা ধরানো ঘোর লাগানো 

কোথায় যেনো হারিয়ে যাই বারবার

ডুবে যাই আবার ভেসে ভেসে উঠি

হাবুডুবু খাই তোমার চোখের সমুদ্রে 

একটা কথা খুব জানতে ইচ্ছে করে 

আমি রোজই দেখি অনেক স্বপ্নের ভিড়

এমন স্বপ্ন কি লেগেই থাকে তোমার চোখে?

আমার কাছে কিছু স্বপ্ন ছিলো জমা

অনুমতি প্রার্থনা ছাড়াই জুড়ে দিয়েছি

তোমার স্বপ্ন আরও বড় হবে বলে।


Thursday, August 14, 2025

সময় পেলে পড়ে নিস

 সময় পেলে পড়ে নিস :

https://joneydiaries.blogspot.com/


সময় পেলে পড়ে নিস

লিখে রেখেছি যত্ন করে

তোর আমার যত কথা

সময় পেলে দেখি নিস

গুছিয়ে রেখেছি যত্ন করে 

তোর আমার যত ছবি

সময় পেলে খুঁজে নিস

সাজিয়ে রেখেছি যত্ন করে 

তোর আমার যত স্মৃতি।


( Rakib Hasan Jony )

Saturday, August 9, 2025

পাল ছেঁড়া নৌকা ( কষ্টের কবিতা )

পাল ছেঁড়া নৌকা :

https://joneydiaries.blogspot.com/


আমি বাঁধন ছিড়ি
নাহি আর জুড়ি
পাল ছেঁড়া নৌকায় 
দ্বিকবিদিক শুধু ঘুরি
সুখের করেছে অসুখ 
ভয়ংকর তার রুপ
মরিমরি তব হায় 
এ অসুখের যন্ত্রণায়।









Friday, August 8, 2025

অষ্টাদশী নারী ( প্রেমের কবিতা )

 অষ্টাদশী নারী :

https://joneydiaries.blogspot.com/


কেবলই কি বুকের বাঁধ ভেঙ্গেছ

রাতের ঘুম হারিয়েছে 

ভালোবাসার ঝড়ো ডানায় চেপে 

ছো- মেরে হৃদয়টা নিলা কাড়ি

এমন কেনো তুমি

জীবনটাও তো এবার গেলো

তোমার জন্য রেখেছি জীবন  বাজি

যেমনই হওনা কেনো

শতজনম আমার কাছে 

তুমি এক অষ্টাদশী নারী।


তুমি থাকলেই

 তুমি থাকলেই তুমি থাকলেই শহরের সব কোলাহল কেমন যেন নীরব হয়ে আসে, তোমার চোখের একটুখানি মায়ায় আমার সমস্ত ক্লান্তি হারিয়ে যায় নিঃশব্দ ভালোবাসা...