Tuesday, August 5, 2025

তৃষ্ণার্ত ভালোবাসা ( প্রেমের কবিতা )

  তৃষ্ণার্ত ভালোবাসা :

https://joneydiaries.blogspot.com/


থাকলো না-হয় লুকিয়ে 

হিমালয়সম মান আর অভিমান

কাছে আসার দৃঢ় ব্যাকুলতা

থাকুক না কিছুটা বহমান

কি হবে দিয়ে রেখে বাঁধ 

ভেসে যাক প্লাবিত হোক মাঠ

মরুতে ফিরে আসুক প্রান

কি হবে জুজুতে পেয়ে ভয়

যাক না বেড়ে লুকানো পিছুটান 

থাকুক না একটুখানি আশা

খানিকটা মিটুক তৃষ্ণার্ত মনের পিপাসা।


( Rakib Hasan Jony )

No comments:

Post a Comment

তুমি থাকলেই

 তুমি থাকলেই তুমি থাকলেই শহরের সব কোলাহল কেমন যেন নীরব হয়ে আসে, তোমার চোখের একটুখানি মায়ায় আমার সমস্ত ক্লান্তি হারিয়ে যায় নিঃশব্দ ভালোবাসা...