Tuesday, August 5, 2025

মাঝি সঙ্গে নিয়া যাও ( প্রেমের কবিতা )

 মাঝি সঙ্গে নিয়া যাও :

https://joneydiaries.blogspot.com/


কোনবা পানে চাইয়া গো মাঝি

কোনবা দেশে যাও

যেথায় তুমি যাইবা গো মাঝি 

সঙ্গে নিয়া যাও

হারায় বার ভয় নাই গো মাঝি 

নাই কলঙ্কের ডর

তোমার সনে থাকিব গো মাঝি 

বান্ধিবো মোর ঘর

আরতো কিছু চাইনা গো মাঝি 

দেখি এক স্বপন

তোমার কোলেই চাই গো মাঝি 

হয় যেন মরন।



No comments:

Post a Comment

তুমি থাকলেই

 তুমি থাকলেই তুমি থাকলেই শহরের সব কোলাহল কেমন যেন নীরব হয়ে আসে, তোমার চোখের একটুখানি মায়ায় আমার সমস্ত ক্লান্তি হারিয়ে যায় নিঃশব্দ ভালোবাসা...