Tuesday, August 5, 2025

আমি তোমার হতে চাই ( প্রেমের কবিতা )

 আমি তোমার হতে চাই :

https://joneydiaries.blogspot.com/



নদীর পাড় হতে চেয়েছিলাম 

যেখানে রোজ বিকেলে তুমি বসবে এসে

বাঁধানো ঘাট হতে চেয়েছিলাম 

যেখানে পা ডুবিয়ে থাকবে তুমি বসে

কালো টিপ হতে চেয়েছিলাম 

লাল পাড় শাড়ীতে কপালে পড়বে তুমি

নক্ষত্রের ভরা রাত হতে চেয়েছিলাম 

রুপালি আলোয় ভাসিয়ে দেবো আমি

সবই হতে চেয়েছি তোমারই জন্য 

আমি আসলে তোমার হতে চেয়েছি।


( Rakib Hasan Jony )

No comments:

Post a Comment

তুমি থাকলেই

 তুমি থাকলেই তুমি থাকলেই শহরের সব কোলাহল কেমন যেন নীরব হয়ে আসে, তোমার চোখের একটুখানি মায়ায় আমার সমস্ত ক্লান্তি হারিয়ে যায় নিঃশব্দ ভালোবাসা...